Agunjhora Din
৳100
৳160
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার, হত্যাকাণ্ড, নারীর সম্ভ্রমহানি ও অগ্নিসংযোগসহ যে পৈশাচিক কর্মকাণ্ড চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল। তাদের দুর্দণ্ড দাপটে মানুষের প্রাণ ছিল ওষ্ঠাগত ও আতঙ্কগ্রস্ত। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউই বাদ যায়নি তাদের নিষ্ঠুরতা থেকে। কিন্তু এরপরও বাঙালি থেমে থাকেনি। এদেশের মানুষ অসীম সাহসিকতা দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছে, যুদ্ধ করেছে, প্রতিহত করে শেষ পর্যন্ত ওদের আত্মসমর্পণ করিয়ে স্বাধীনতা অর্জন করেছে। মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে এই উপন্যাসের কাহিনী নির্মিত। ছয়জন কিশোরী অসীম সাহসীকতার কাহিনীর ভিত্তি। তানিয়া, রুনা, রাখি, গায়ত্রী, নিতু ও মিতা—এই ছয় কিশোরীও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। রাজাকারদের হাতে গায়ত্রীদের পুরো পরিবারের মানুষের মৃত্যুর পরেই তানিয়া ওর বন্ধুরা মানসিকভাবে ভেঙে পড়ে এবং পরে জীবন বাজি রেখে দেশের স্বাধীনতার জন্য ওরা তৈরি হয়। একদিন রাজাকারদের মুখোমুখি হয়। তানিয়ার চাচ্চু মুক্তিযোদ্ধা আসলামের মাধ্যমে ওরা কিছু অস্ত্র পায় আর সেই অস্ত্র দিয়েই এক রাতে একটি ব্রিজ উড়িয়ে দেয় আর পাকিস্তানি হানাদার বাহিনী ভর্তি একটি ট্রেনকে ধ্বংস করে।..
- Reward Points: 5
- Brand: PORIBAR PUBLICATIONS
- Product Code: 9275084
- Availability: In Stock
- Author Name: Mozammel Haque Neogi ,
- ISBN: 9789849275084
- Total Pages: 160
- Edition: 1st
- Book Language: Bangla
- Available Book Formats:Hard Cover
- Year: 2018
Tags: Poribar
১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম অত্যাচার, হত্যাকাণ্ড, নারীর সম্ভ্রমহানি ও অগ্নিসংযোগসহ যে পৈশাচিক কর্মকাণ্ড চালিয়েছিল তা পৃথিবীর ইতিহাসে বিরল। তাদের দুর্দণ্ড দাপটে মানুষের প্রাণ ছিল ওষ্ঠাগত ও আতঙ্কগ্রস্ত। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কেউই বাদ যায়নি তাদের নিষ্ঠুরতা থেকে। কিন্তু এরপরও বাঙালি থেমে থাকেনি। এদেশের মানুষ অসীম সাহসিকতা দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছে, যুদ্ধ করেছে, প্রতিহত করে শেষ পর্যন্ত ওদের আত্মসমর্পণ করিয়ে স্বাধীনতা অর্জন করেছে।
মুক্তিযুদ্ধের কাহিনী অবলম্বনে এই উপন্যাসের কাহিনী নির্মিত। ছয়জন কিশোরী অসীম সাহসীকতার কাহিনীর ভিত্তি। তানিয়া, রুনা, রাখি, গায়ত্রী, নিতু ও মিতা—এই ছয় কিশোরীও যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। রাজাকারদের হাতে গায়ত্রীদের পুরো পরিবারের মানুষের মৃত্যুর পরেই তানিয়া ওর বন্ধুরা মানসিকভাবে ভেঙে পড়ে এবং পরে জীবন বাজি রেখে দেশের স্বাধীনতার জন্য ওরা তৈরি হয়। একদিন রাজাকারদের মুখোমুখি হয়। তানিয়ার চাচ্চু মুক্তিযোদ্ধা আসলামের মাধ্যমে ওরা কিছু অস্ত্র পায় আর সেই অস্ত্র দিয়েই এক রাতে একটি ব্রিজ উড়িয়ে দেয় আর পাকিস্তানি হানাদার বাহিনী ভর্তি একটি ট্রেনকে ধ্বংস করে।
| Author | |
| Author Name | |
জন্ম ময়মনসিংহ জেলার নান্দাইল থানার সুরাশ্রম গ্রামে। পিতামহের প্রতিষ্ঠিত নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শুরু। তারপর নান্দাইল রোড হাই স্কুল, আঠারবাড়ি ডিগ্রি কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ ও রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। এরপর চাকরিজীবনে বি.এড ও এম.এডডিগ্রি অর্জন। স্কুলজীবন থেকেই লেখালেখির শুরুটা হলেও সংরক্ষণ, প্রচার ও প্রকাশের ব্যাপারে কোনো আগ্রহ ছিল না। এজন্য লেখালেখিতে যত্নবান হওয়া এবং প্রচার ও প্রকাশের জন্য দীর্ঘ সময়ই লেগে যায়। এরপর চাকরিজীবনের বেঁচে যাওয়া সময়ে কঠিন অধ্যবসায় ও অবিরাম লেখালেখির অভ্যাসটি জোরালেভাবেই তৈরি হয়। বহুমাত্রিক এই লেখকের সাহিত্যের প্রায় প্রতিটি শাখাসহ একাডেমিকগ্রন্থ নিয়ে শতাধিক গ্রন্থ ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এছাড়া পত্রপত্রিকায় বিভিন্ন বিষয়ে, বিশেষ করে, শিক্ষা ও প্রশিক্ষণে বিষয়ে নিয়মিত নিবন্ধ প্রকাশিত হয়। শিশু অধিকার, শিশু সুরক্ষা, দুর্যোগ ও শিক্ষা বিষয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজের অভিজ্ঞতা; শতাধিক প্রশিক্ষণ ম্যানুয়াল প্রণীত ও প্রকাশিত। লেখকের প্রকাশিত বইউপন্যাস ১৫টি, কিশোর-কিশোরী উপন্যাস ১০টি, গল্পগ্রন্থ ৫টি, কবিতাগ্রন্থ ও ছড়া ৪টি, প্রশিক্ষণ ও গবেষণা ৮টি, অনুবাদ ২টি, শিশুতোষ গল্প ৫৫টি, টিভি নাটক ১টি; জার্নাল আর্টিক্যাল ২টি।

